ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৯:০১ সকাল

বিয়ে করলেন সংগীতশিল্পী দর্শন রাভাল

বিয়ে করলেন সংগীতশিল্পী দর্শন রাভাল,ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী দর্শন রাভাল। ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তিনি নিজেই। শনিবার (১৮ জানুয়ারি) রাত থেকেই সামাজিকমাধ্যমে গায়কের বিয়ের ছবি ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, সম্প্রতি বিয়ে করেছেন দর্শন। পাত্রীর নাম ধরল সুরেলিয়া। দর্শনের স্ত্রী পেশায় একজন আর্কিটেক্ট। পাশাপাশি তিনি একজন প্রফেশনাল ডিজাইনার এবং উদ্যোক্তা। বিয়ের আগে থেকেই তাদের পরিচয় ছিল। বন্ধুত্ব থেকে প্রেম, এবার বিয়ে। সামাজিকমাধ্যমে বিয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন দর্শন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সেরা বন্ধু চিরকাল।’ তার এই পোস্ট অনুরাগীদের মন কেড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন তারা। ছবিতে নবদম্পতিকে সাবেকি পোশাকে দেখা গেছে। প্রতিটি ছবিতেই তাদের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের ঝলক ও ভালোবাসার ছোঁয়া।

আরও পড়ুন

২০১৪ সালে রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশ নেওয়ার পরই জনপ্রিয়তা পেতে থাকেন দর্শন রাভাল। এরপর বলিউডে ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’, ‘মিত্রন’, ‘এক লড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজ কাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’সহ অসংখ্য সিনেমায় গান গেয়েছেন তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি