ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৬:০৭ সকাল

৭৬ বাংলাদেশি মালয়েশিয়ায় আটক

৭৬ বাংলাদেশি মালয়েশিয়ায় আটক, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৭৬ বাংলাদেশিসহ ১২১ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুইদিনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ক্যামেরন হাইল্যান্ডসে শুরু হওয়া দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ১২১ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমার, চারজন পাকিস্তানি, দুইজন করে ভারতীয় ও নেপালি এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছে।ক্যামেরন হাইল্যান্ডস জেলা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আজরি রামলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পাহাড়ি পর্যটন ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের ঘটনা বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে জেলায় অপরাধীদের নির্মূল করতে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগ, রাজ্য প্রয়োগ বিভাগ, ক্যামেরন হাইল্যান্ডস জেলা কাউন্সিল, ক্যামেরন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরের ১৪৩ জন কর্মকর্তা অভিযানে অংশ নেন।

আরও পড়ুন

অভিযানকালে ৫৬ প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং ২ হাজার ৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১২১ জন বিদেশিকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী