ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৪ সকাল

সংবিধানের মধ্যে থাকতে চায় নির্বাচন কমিশন: সিইসি

সংবিধানের মধ্যে থাকতে চায় নির্বাচন কমিশন: সিইসি, ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনো রাজনৈতিক দল নয়, সংবিধানের মধ্যে থাকতে চায় নির্বাচন কমিশন। সরকারের সময়সীমা অনুযায়ীই ভোটের দিকে এগুচ্ছে ইসি। নির্বাচন কমিশন কোনও অবস্থায় রাজনীতির মধ্যে ঢুকতে চায় না বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে সিইসির কাছে ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এই অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশন রাজনীতির ভেতরে ঢুকতে চায় না। বর্তমান ইসির কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ এ কমিশন। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে।অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, কীভাবে নির্বাচনে সহযোগিতা করা যায়, সে বিষয়টি পর্যালোচনা করছে ইউএনডিপি। সেজন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা