ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৪ রাত

লক্ষ্মীপুরে আধিপত্যর জেরে যুবদল নেতার ওপর হামলা

লক্ষ্মীপুরে আধিপত্যর জেরে যুবদল নেতার ওপর হামলা

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলার মিরিকপুর এলাকায়  আধিপত্যর জেরে যুবদল নেতা জাকির হোসেনের (৩৫) ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। 

আহত জাকির হোসেন ভাঙ্গা খা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের জাকির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন, কবির হোসেন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিঠুর বিরোধ দীর্ঘদিনের। আজ রাতে স্থানীয় মিরিকপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাচ্ছিলেন জাকির। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন গতিরোধ করে তার ওপর হামলা চালায়। পরে জাকিরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন

হাসপাতালে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবীর স্বপন বলেন, “হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি