ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৫, ০৯:৪১ রাত

চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ তরুণ আটক

চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ তরুণ আটক। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বিজিবি’র অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ জাহিদুল হক (১৮) নামে এক তরুণ আটক হয়েছে। এ ঘটনায় জব্দ হয়েছে চোরাচালানে ব্যবহৃত একটি অটোরিকশা।

আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সাড়ে ৩টার দিকে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহল দল মনাকষা ইউনিয়নের হাঙ্গারীপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এরপর বিজিবি সদস্যরা ওই মোড়ে অটোরিকশা তল্লাশি শুরু করে। তল্লাশিকালে একটি অটোরিকশার চালকের সীটের নিচে ফেনসিডিল পাওয়া যায়।

আরও পড়ুন

এসময় চালক জাহিদুল আটক হয়। সে শিবগঞ্জের দক্ষিণ উজিরপুর রাধাকান্তপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মনির-উজ-জামান বলেন, আটক তরুণকে শিবগঞ্জ থানায় জব্দ মালামালসহ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

ঢাকায় আসার ঘোষণা দিলেন শোয়েব আখতার

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন ওসমান

সচিবালয়ে আন্দোলনঃ ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

ওসমান হাদি এখন কোমায় আছেন : চিকিৎসক