ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৫, ১২:১৯ দুপুর

কুমিল্লায় ডেঙ্গুতে শিবির নেতার মৃত্যু

হাফেজ ইখতিয়ার উদ্দিন

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হাফেজ ইখতিয়ার উদ্দিন (২০) নামে এক শিবির নেতার মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি।

সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. মাহাবুবুল ইসলাম মজুমদার বলেন, ‘ইখতিয়ার ডেঙ্গু আক্রান্ত ছিলেন। আজ (শনিবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।’

আরও পড়ুন

 

ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ফাজিল (ডিগ্রি) প্রথম বর্ষের শিক্ষার্থী এবং দৈয়রা নুরানি হাফেজি ইবতেদায়ি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হন। তিনি চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ছাত্রশিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

ইখতিয়ারের বড় ভাই বোরহান মজুমদার বলেন, ‘আমার ভাই তিন-চার দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিল। আজ (শনিবার) সকালে তিনি আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেলেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান