ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৫, ১২:০৩ দুপুর

সিলেটে পৌনে ৩ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে পৌনে ৩ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (১৮ জানুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।

 

বিজিবি জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, মহিষ, মেলনোর স্কিন ক্রিম, আইবল ক্যান্ডি, অলিভ ওয়েল, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, কুইচা এবং চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করে। 

 

আরও পড়ুন

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৮১ লক্ষ ২৩ হাজার ৩০০ টাকা। 

 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই পণ্যের চালানগুলো জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি