ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৩ সকাল

হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

নিউজ ডেস্ক:  হবিগঞ্জ শহরের কালীবাড়ি সড়ক, উমেদনগর, নাতিরাবাদ এলাকায়  এক পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। গুরুতর আহত কয়েকজন হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে এসব তথ্য দেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায়।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের কালীবাড়ি সড়ক, উমেদনগর, নাতিরাবাদ এলাকায় একটি কুকুর সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াতে শুরু করে। এভাবে শহরের নানা স্থানে প্রায় ১৫ জন মানুষকে কামড়ায় কুকুরটি।

আরও পড়ুন

এ ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুকুরের কামড়ে আহতরা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি হবিগঞ্জ সদর থানা পুলিশকে জানানো হয়েছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় বলেন, “এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহতদের ভ্যাকসিন নিতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনের বেলার ঈদের চাঁদের ছবি প্রকাশ আমিরাতের

গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন নিয়ে যা জানালেন তথ্যমন্ত্রী

অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

ডুয়েটে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশসহ আহত ১০

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা