ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৬ সকাল

 মেয়েদের টি-২০ বিশ্বকাপ শুরু আজ, মাঠে নামছে বাংলাদেশ

 মেয়েদের টি-২০ বিশ্বকাপ শুরু আজ, মাঠে নামছে বাংলাদেশ,ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। ১৬ দল নিয়ে মালয়েশিয়ায় হবে ১৬ দিনের টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচ শুরু হবে দুপর সাড়ে ১২টায়। 

১৬ দলের অনূর্ধ্ব-১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে ১১ দেশ। বাকি ৫ দল নেপাল, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, সামোয়া আর স্কটল্যান্ড এসেছে আঞ্চলিক বাছাইপর্ব খেলে। এদের মধ্যে প্রথমবারের মত আইসিসি’র কোন ইভেন্ট খেলছে এশিয়া প্যাসিফিক থেকে আসা সামোয়া। তবে এই টুর্নামেন্টে সামোয়া ছাড়াও অভিষেক হতে যাচ্ছে স্বাগতিক মালয়েশিয়া, নেপাল আর নাইজেরিয়ার। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটা গ্রুপ থেকে বাদ পড়বে একটি করে দল। ১২ দল দু’ভাগে ভাগ হয়ে খেলবে সুপার সিক্স। পয়েন্টের বিচারে সেরা চার দল নিয়ে সেমিফাইনালের লড়াই। ফাইনাল ২ ফেব্রুয়ারি।

ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল এবং স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে ইয়ং টাইগ্রেসরা লড়বে নেপালের বিপক্ষে। এছাড়াও অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড, ইংল্যান্ড-আয়ারল্যান্ড, নাইজেরিয়া-সামোয়া, পাকিস্তান-যুক্তরাষ্ট্র আর নিউজিল্যিন্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ আছে একই দিনে। মালয়েশিয়ার চার ভেন্যুতে হবে ম্যাচগুলো। সেলাঙ্গরের বেইয়ামাস ও ইউকেএম ওয়াইএসডি ওভাল, জোহরের জেসিএ ওভাল এবং সারাওয়াকের বর্নেও ক্রিকেট গ্রাউন্ড সাক্ষি হবে এই আসরের। তবে আইসিসি’র সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোয় আইকনিক কিনরারা ওভাল বিলুপ্ত হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ