চাঁদপুরে ২ হাজার কেজি জাটকাসহ আটক ৯
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার কেজি জাটকা ১টি ট্রলার সহ ০৯ জনকে কোস্টগার্ড আটক করেছে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফ: কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এতথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ৩ টায় বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর ও বিসিজি আউটপোস্ট হাইমচর কর্তৃক হাইমচরের চরভৈরবী সংলগ্ন এলাকার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুনঅভিযানকালে একটি কাঠের ট্রলার তল্লাশি করে ২ হাজার কেজি জাটকা ও জাটকা পরিবহনকৃত ট্রলার সহ ০৯ জনকে আটক করা হয়।
পরে জব্দকৃত জাটকা হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
জব্দকৃত ট্রলার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট এবং আটককৃত ব্যক্তিদের হাইমচর থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1774464518.jpg)




