ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৩ সকাল

পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ

বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস।

স্পোর্টস ডেস্ক:  চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর মাস খানেক বাকি। পরিকল্পনা সাজানোর সময়ে পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে পোথাস নিজেই জানিয়েছেন চাকরি ছাড়ার কথা।

২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল পোথাসের। এক বছরের বেশি সময় আগে সরে দাঁড়ালেন পারিবারিক কারণ দেখিয়ে। ২০২৩ সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকা তারকা পোথাস।

৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে শেষ করলেন বাংলাদেশ অধ্যায়।

ইনস্টাগ্রামে পোথাস বলেন, ‘সব ভালো জিনিসের শেষ আছে। এই ব্যাপারটাও তেমন। বাংলাদেশের মানুষজনের সঙ্গে আমার অনেক ভালো মুহূর্ত কেটেছে। এখন এটি অতীত। পরিবারের সঙ্গে ভালো কিছু সময় কাটাতে চাই। বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক অনেক শুভকামনা।’

আরও পড়ুন

এর আগে ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন পোথাস। এছাড়া, ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ছিলেন তিনি। প্রধান কোচের দায়িত্ব ছাড়াও ক্যারিবীয়দের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের ভূমিকায় দেখা গিয়েছিল পোথাসকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা