ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:৪০ দুপুর

শিশুর ভুল চোখে চিকিৎসা : জামিন পেলেন ডা. শাহেদারা বেগম

শিশুর ভুল চোখে চিকিৎসা : জামিন পেলেন ডা. শাহেদারা বেগম, ছবি: সংগৃহীত

শিশুর ভুল চোখে চিকিৎসা করা ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। এদিকে জামিন পেয়েই আদালত পাড়ায় সাংবাদিকদের ওপর চড়াও হন তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাকে জামিন দেন। এরপর তাকে আদালত থেকে বের করে নিয়ে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। তার সঙ্গে থাকা তার প্রতিষ্ঠানের কর্মীরা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন এবং নানা কটূক্তি করতে থাকেন। তারা সেখানে উপস্থিত সাংবাদিকদের ছবি তোলেন ও ভিডিও করে নিয়ে যান।

উল্লেখ্য, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসানের দায়ের করা মামলায় অভিযুক্ত নারী চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি