ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৫, ১১:১২ দুপুর

গাজায় যুদ্ধবিরতি ইসরাইলের বড় পরাজয় : ইরান

গাজায় যুদ্ধবিরতি ইসরাইলের বড় পরাজয় : ইরান, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইহুদিবাদী শাসনব্যবস্থার (ইসরাইলের) ‘বড় ধরনের পরাজয়’ বলে মন্তব্য করেছে ইরান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে এমন মন্তব্য করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 

গাজায় ১৫ মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল।  এই চুক্তি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে। যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, ইসরাইলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

আরও পড়ুন

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, ‘যুদ্ধের সমাপ্তি  এবং ইহুদিবাদী শাসনব্যবস্থার (ইসরাইল) ওপর যুদ্ধবিরতি আরোপ ফিলিস্তিনের জন্য একটি স্পষ্ট এবং অসাধারণ বিজয় এবং ইহুদিবাদী শাসনব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরাজয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রতিরোধী বাহিনী এখনো জীবিত, সমৃদ্ধ ও শক্তিশালী।  তারা  আল-আকসা মসজিদ এবং জেরুজালেমকে মুক্ত করার প্রতিশ্রুতিতে গভীর বিশ্বাস রাখে। ’এছাড়া ইসরাইলের যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে সতর্ক করে ‘নতুন যুদ্ধ এবং অপরাধ’ মোকাবিলার জন্য প্রস্তুত বজায় রাখারও কথা বলেছে বিপ্লবী গার্ড। 

এদিকে, এক এক্স (সাবেক টুইটার) পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এবং ইরান-সমর্থিত ‘প্রতিরোধ অক্ষ’ ইসরাইলকে ‘পিছু হটতে’ বাধ্য করতে সফল হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ