ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৫, ১০:৫৯ দুপুর

লস অ্যাঞ্জেলেসে তীব্র হচ্ছে দাবানল

লস অ্যাঞ্জেলেসে তীব্র হচ্ছে দাবানল, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আট দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে ভয়াবহ দাবানল। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে ওলট-পালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস শহর।

কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং যেকোনো সময় নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। পাশাপাশি স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক ঝোড়ো হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের আগুন এরই মধ্যে ওয়াশিংটন ডিসি’র আয়তনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে। প্রায় ৬৫ লাখ মানুষ গুরুতর হুমকির মুখে আছেন। এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হোরভাথ বলেন, ‘আমরা আজকে বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতির কথা পুনরাবৃত্তি করতে চাই। এখনই তৈরি হোন এবং এলাকা ছাড়ার প্রস্তুতি নিন।’

ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) হওয়ার পূর্বাভাস থাকলেও তা এখনো হয়নি। অগ্নিনির্বাপণকর্মীরা জানিয়েছেন, এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ মাইল (৪৮ থেকে ৬৪ কিলোমিটার)। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম। অঞ্চলটিতে ৯ মাস ধরে উল্লেখযোগ্য কোনো বৃষ্টি হয়নি। কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, আগুনে ১২ হাজারের বেশি বাড়ি এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে গেছে। দুই লাখের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ৮২ হাজার ৪০০ মানুষ এলাকা খালি করার নির্দেশের আওতায় আছেন। এছাড়া আরও ৯০ হাজার ৪০০ মানুষকে গতকাল এলাকা খালি করার সতর্কতা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে প্যালিসেইডসের আগুনে ২৩ হাজার ৭১৩ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ওই দাবানলের আগুন ১৯ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে ইটনের আগুনে ১৪ হাজার ১১৭ একর এলাকা পুড়েছে। সেখানে ৪৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ