ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৩ সকাল

চব্বিশের গণঅভ্যুত্থান

বাড্ডায় শহীদ ও আহতদের সহায়তা দিলেন তারেক রহমান

বাড্ডায় শহীদ ও আহতদের সহায়তা দিলেন তারেক রহমান, ছবি: মির্জা সম্রাট রেজা

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ও  গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় শহীদ ও আহতদের মাঝে আর্থিক সহায়তা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। 

আজ বৃহস্পতিবার সকালে (জানুয়ারি ১৬, ২০২৪) আটটি শহীদ ও আহত আহত পরিবারের কাছে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন  দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বাড্ডার লুতফুন টাওয়ার সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট আটটি শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, প্রমুখ।  

আরও পড়ুন

এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইউম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ জিএম শামসুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: জাহিদুল কবির, বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল কাদের বাবু, যুগ্ম আহবায়ক এমদাদুল হক এমদাদ, সেচ্ছাসেবক দল নেতা তুসার,  জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আওয়াল, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, বেসরকারী ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ, বাড্ডা-ভাটারা থানা বিএনপি’র নেতৃবৃন্দ।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ৮ টি শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং ৫ আহতদের জন্য চিকিৎসা সহায়তা ও হুইল চেয়ার প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা