ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৫, ০১:২৩ দুপুর

ঠাকুরগাঁও সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বেউরঝাড়ী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার সময় এক বাংলাদেশিকে নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল তানজীর আহম্মদ। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিজিবি’র অধিনায়ক জানান, ভারতে অনুপ্রবেশের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তাকে ফেরত আনার জন্য বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন

এলাকাবাসী জানান, বেশ কয়েকদিন ধরে আমজানখোর ইউনিয়নের হরিণমারীহাট এলাকাসহ বিভিন্ন স্থানে ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি তার নাম-ঠিকানা কিছুই বলতে পারেন না। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসীর ধারণা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা