ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৫, ১২:৪২ দুপুর

নাটোরের গুরুদাসপুরে প্রবাসীর স্ত্রী ও কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে প্রবাসীর স্ত্রী ও কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু। প্রতীকী ছবি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে একই গ্রামে এক প্রবাসীর স্ত্রী ও কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টা ও গত বুধবার সকাল ৮টার সময় উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা এবং চরপিপলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রাকিবুল হাসান (১৮) পিপলা গ্রামের আলতাব হোসেনের ছেলে ও আতিয়া খাতুন (২৬) চরপিপলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী। তবে কি কারণে আত্মহত্যা করেছে পরিবার ও এলাকাবাসী কেউ নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, উপজেলার খুবজীপুর এলাকার গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়ি থেকে রাকিবুল হাসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

অপরদিকে গ্যাস ট্যাবলেট পান করে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আতিয়া খাতুন নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছে। দুটি আত্মহত্যার কারণ উদঘাটন করতে পুলিশ কাজ শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত

কুমিল্লা বোর্ডে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৪২৫

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬

চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

দিনাজপুর শিক্ষাবোর্ড বাংলা প্রথম পত্রে ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত একজন বহিষ্কার

যুবশক্তির পদ ছাড়লেন ডা. জাহিদুল