ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৫, ১০:২৫ দুপুর

ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  ঢাকার ধামরাই উপজেলায় কুল্লা ইউনিয়নের জয়পুরা বাসস্ট্যান্ডের পূর্বদিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পাশের খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে ঢালের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেছেন, “খবর পেয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ