ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৩ সকাল

খাগড়াছড়ির বাজারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে শিক্ষার্থী আহত

খাগড়াছড়ির বাজারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়ি বাজার মসজিদ এলাকার গোদারপাড়ে দুর্বৃত্তের ছোড়া বুলেটে মো. রাশেদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। 

সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত রাশেদুল ইসলাম মুসলিমপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহিমের (হুজুর) ছেলে ও মানিকছড়ির স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়ি বাজার মসজিদ সংলগ্ন রাজার গোদার পাড়ে বড় ভাই তানভীর ও রাশেদুল ইসলাম বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তের ছোড়া রাবার বুলেট তার পায়ে এসে লাগে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, বসে থাকা অবস্থা কে বা কারা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়েছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। তবে অনুসন্ধানে জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়