ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৩ সকাল

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে দুই ছিনতাইকারী আটক

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে দুই ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে র‌্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা (পিপিএম–সেবা) গ্রেপ্তারের বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ১১টার দিকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। 

আরও পড়ুন

গ্রেপ্তার দুজন হলেন- ভৈবর উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মাজহারুল ইসলামের ছেলে মানিক রতন (২২) ও ভৈরবের কমলপুর এলাকার দুলাল মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৯)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। ছিনতাই করার সময় র‌্যাব সদস্যরা তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা