ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৩:১৩ দুপুর

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মাওলানা রফিকুল ইসলাম খান

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মাওলানা রফিকুল ইসলাম খান

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশের নওগাঁ জিন্দানী ডিগ্রী কলেজ মাঠে জামায়াতে ইসলামী নওগাঁ ইউনিয়ন জামায়াতের আয়োজনে গতকাল রবিবার জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

নওগাঁ ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ফজলুর রহমান মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মো. শাহিনুল আলম, নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতা এবিএম আব্দুস সাত্তার, তাড়াশ উপজেলা জামায়াতে আমীর খ ম সাকলাইন, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর গোলাম মুর্তজা, অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান দেশের স্বার্থে রাজনৈতিক দলের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় রয়েছে, আর গণমানুষের এই জন-আকাঙ্খা পূরণের জন্য জামায়াত-শিবিরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি