আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ
সাভারের আশুলিয়ায় শারমিন গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকেরা পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে আশুলিয়া-ডিইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপ কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ করে।
আশুলিয়া শিল্প-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শারমিন গ্রুপের কারখানা থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের বেতনসহ বিভিন্ন পাওনার দাবিতে শ্রমিকরা রাস্তায় অবস্থায় নিয়েছে। আমরা সমাধানের চেষ্টা করছি।
আরও পড়ুনএ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ‘ছাঁটাই করা শ্রমিকদের পাওনার দাবির বিষয়টি নিয়ে রবিবার (১২ জানুয়ারি) ত্রিপক্ষীয় বৈঠক হয়। শ্রমিকদের দাবি অনুযায়ী, পাওনাদি পরিশোধে রাজি হওয়া সত্ত্বেও মালিকপক্ষ রাজি না হওয়ায় কোনো সমাধান হয়নি। তাই শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তবে আজ আবারও শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ, পুলিশ ও বিজিএমইএয়ের আলোচনা চলছে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1774517291.jpg)



_medium_1774464518.jpg)



