ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৫, ১১:৪৪ দুপুর

নাটোরের লালপুরে আরও এক অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা ৩ লাখ টাকা

নাটোরের লালপুরে আরও এক অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা ৩ লাখ টাকা

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে অনুমোদন বিহীন আরও একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা ও ভাটার কার্যক্রম বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দুয়ারিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

অভিযানে অনুমোদন ছাড়া বিএসবি নামের ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমান ও ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, বিএসবি ইটভাটায় অনুমোদন ছাড়া ইট প্রস্তুত, মাটি কাটা ও ইট পোড়ানোয় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা