ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৮:৫০ সকাল

বেনজীর ও তার মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ

বেনজীর ও তার মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদক’র পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এদিন দুই মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক হাফিজুল ইসলাম তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। দুদক’র পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত তাদের আয়কর নথি জব্দের আদেশ দেন।

গত ৮ জানুয়ারি বেনজীরের স্ত্রী জিশান মির্জা ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দেন একই আদালত। গত বছরের ১৫ ডিসেম্বর সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, বেনজীর ৯ কোটি ৪৪ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রীর জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ৮ কোটি ৭৫ লাখ টাকার এবং মেজ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীর ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি