ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০২৫ ১০:১০ এএম

‘এখন বিয়ের বয়স শেষ’

‘এখন বিয়ের বয়স শেষ’, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : প্রেমের সম্পর্ক থেকে হারুনুর রশীদ অপুকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। তবে তাদের দাম্পত্য জীবন টিকেছিল মাত্র ১ বছর ৯ মাস। পরবর্তীতে তারা বিচ্ছেদের পথে হাঁটেন।

 প্রথম সংসার ভাঙার পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন চাউর হয়। সে সময় বেশকিছু গণমাধ্যমে তার গোপন বিয়ের খবর প্রচারিত হয়। শোনা যায়, পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তিনি। তবে ফারিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং পুরো বিষয়টি নিয়ে নীরব ছিলেন। গত এক বছর ধরে ফারিয়াকে ‘সিঙ্গেল’ দেখা যাচ্ছে। যার সঙ্গে তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল, তাকেও আর ফারিয়ার পাশে দেখা যায়নি। সম্প্রতি অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী এবং উপস্থাপক সারা ফেয়ারুজ যাইমার বিয়েতে উপস্থিত ছিলেন ফারিয়া। বিয়ের পুরো আয়োজনজুড়ে তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফারিয়া তার ফেসবুক পেজে যাইমার বিয়ের ছবি শেয়ার করেন। এরপর ভক্তরা তাকে নিয়ে মজার প্রশ্ন করতে শুরু করেন। 

আরও পড়ুন

তাজিম আহমেদ নামে একজন লিখেছেন, ‘এবার একটা বিয়ে করেন, এখন আপনার সিরিয়াল।’ ফারিয়া মজার ছলে জবাব দেন, ‘ভাই, আমি ২০১৯ সালেই বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ!’  এক ভক্ত হোসেন চৌধুরী জানতে চান, ‘আপনার বিয়ের ছবি কবে আপলোড হবে?’ উত্তরে ফারিয়া বলেন, ‘একজন মানুষ কতবার বিয়ের ছবি আপলোড করবে? একবার তো দিয়েছি! দেখুন, কারো তো একবারও বিয়ে হচ্ছে না! আমি যদি একাধিক বিয়ের ছবি দেই, তাহলে বৈষম্য হবে না? আমরা তো সবে বৈষম্যবিরোধী আন্দোলন করলাম!’  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় স্ত্রী গ্রেপ্তার

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

গরম দুধে মধু মিশিয়ে খাওয়ার উপকারিতা

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

শুক্রবার টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়