ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৫, ০৯:৫২ সকাল

গোপালগঞ্জে চাঁদা চাওয়ায় দুই সাংবাদিককে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জে চাঁদা চাওয়ায় দুই সাংবাদিককে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক: গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে শফিকুল ইসলাম ও ইকবাল মিয়া নামে দুই সাংবাদিককে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে স্থানীয় জনতা তাদেরকে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটক শফিকুল ইসলাম গোপালগঞ্জ শহরের বিসিক এলাকার বাসিন্দা। তিনি আজকের বাংলাদেশসহ কয়েকটি জাতীয় দৈনিকের গোপালগঞ্জ প্রতিনিধি। অপর সাংবাদিক ইকবাল মিয়া টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ভোরের সময় নামের একটি অনলাইন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি।

আরও পড়ুন

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, বিকেলে সদর উপজেলার নিজড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়ির পাশে ড্রেজার দিয়ে মাটি কাটছিলেন। এসময় ওই দুই সাংবাদিক গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় জনতা ও ড্রেজার মালিক তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তারা থানায় রয়েছেন। ড্রেজার মালিক লিটন বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা