ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৫, ০৭:০৪ সকাল

সাকিব-লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

সাকিব-লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন বাংলাদেশের সফলতম ওপেনার তামিম ইকবাল। সাকিব আল হাসানের বোলিং এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ খেলোয়াড়কে যে বাংলাদেশ পাচ্ছে না সেটি নিশ্চিত। সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন। সেটাও সত্যি করে সাকিব-লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। সাথে শরিফুল ইসলামকেও রাখা হয়নি এই স্কোয়াডে।

আজ রোববার (১২ জানুয়ারি) মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেঁধে দিয়েছিল আইসিসি। এদিন দুপুরেই এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে। যথারীতি ৮ দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। 

বাংলাদেশের স্কোয়াড : তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। অবশেষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষিত হলো। এই স্কোয়াডে আছে দুই চমক। 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি