ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৫, ১২:৪৭ দুপুর

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

আজ শনিবার (১১ জানুয়ারি)  সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে কমিশন। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে।

আরও পড়ুন

এ এম এম নাসির উদ্দিন জানান, জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি। 

তিনি বলেন, বিগত দিনে ভোটার আইডি সংশোধনে আর্থিত দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেফতার

কলাগাছ থেকে সুতা তৈরি করছে জয়পুরহাটের রেজভী 

সংসদের আসবাবপত্র কেনায় দুর্নীতির তদন্তে হাসনাতসহ ৫ এমপি

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

রংপুরে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র

গত বছরের প্রশ্নপত্রে পরীক্ষা, দুই কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি