ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৫, ০২:১১ দুপুর

বালতির পানিতে ডুবে প্রান গেলো শুর

বালতির পানিতে ডুবে প্রান গেলো শুর

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বালতির পানিতে ডুবে তাসফিয়া নামের ২ বছর ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌরসভাধীন এক নাম্বার ওয়ার্ডে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া ওই ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।

আরও পড়ুন

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিশু তাসফিয়া বাড়ির আঙিনায় খেলতে গিয়ে বালতির মধ্যে পড়ে যায়। পরবর্তীতে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পর বালতির মধ্যে পায়। এ সময় শিশুটিকে উদ্ধার করে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাসফিয়া মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ রউফ খাঁন জানান, ‘পরিবারের পক্ষ থেকে শিশুটির মৃত্যুর খবর এখনও জানানো হয়নি। তবে খোঁজখবর নিচ্ছি। ঘটনাটি নিশ্চিত হওয়ার পর ইউডি মামলা হিসাবে রেকর্ড করা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা