ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৮:২৪ সকাল

আমাদের লক্ষ্য সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া : সিইসি

আমাদের লক্ষ্য সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া : সিইসি, ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্পের আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ‘আমরা কোনো দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামিনি। আমরা নেমেছি একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচনে জন্য। দিনব্যাপী কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না।  আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো। এবার সেটা নয়। তাই ভয়ের কোনো কারণ নেই।’

সিইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এবার সেটার উল্টো হবে। কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাবো। কাজেই আপনারা সঠিকভাবে আইনকানুন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে আমরা সঠিকভাবে সুন্দর নির্বাচন উপহার দেবো।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের এবং দেশবাসী ও সবার সহযোগিতা নিয়ে এক সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার

ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি

বগুড়ার সোনাতলায় ৪টি গাছ কাটার অভিযোগ

বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি

সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবাসহ গ্রেফতার যুবক জেলহাজতে

ঠাকুরগাঁওয়ে সরকারি কাজে বাধাদানের মামলায় আটক ১