ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৫, ০৫:১৬ বিকাল

পাবনার সুজানগরে অতিথি পাখি নিধন

পাবনার সুজানগরে অতিথি পাখি নিধন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে অবাধে অতিথি পাখি নিধন করা হচ্ছে। এক শ্রেণির অসাধু পেশাজীবী পাখি শিকারীসহ কতিপয় সৌখিন শিকারি নির্বিঘ্নে ওই পাখি নিধন করছে। জানা যায়, প্রতিবছর শীতের মৌসুম শুরু হতেই সুদূর সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন শীত প্রধান দেশ থেকে রাজহাঁস, চখা, পানকৌড়, শামকখইল, পাতিহাঁস ও কাজলাদিঘিসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি একটু নিরাপদ আশ্রয় এবং ক্ষুদা নিবারণের জন্য ছুটে আসে উপজেলার গাজনার বিলসহ পদ্মা নদীর চরাঞ্চলে।

এ বছরও শীতের শুরুতেই ওই সকল পাখি গাজনার বিল ও পদ্মা নদীর চরাঞ্চলসহ আশেপাশের বিলে আসছে।গাজনার বিলপাড়ের শারীরভিটা গ্রামের বাসিন্দা আলহাজ আলী খান জানান, বিলে অতিথি পাখি আসার পর থেকেই কতিপয় সৌখিন শিকারীসহ অসাধু পেশাজীবী পাখি শিকারীরা কারেন্ট জালের ফাঁদ পেতে অবাধে অতিথি পাখি শিকার করছে। তারা কখনও দিনে আবার কখনও রাতে ওই সকল পাখি শিকার করে স্থানীয় হাট-বাজারে বিক্রি করছে।

আরও পড়ুন

সরকারিভাবে অতিথি পাখি শিকার এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় শিকারিরা ইচ্ছেমতো ওই পাখি শিকার ও বিক্রি করছে। এ ব্যাপারে সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শিগগিরই বিলে অভিযান চালিয়ে অতিথি পাখি শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬