ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৫, ০১:৫৩ দুপুর

জয়দেবপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

জয়দেবপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নিউজ ডেস্ক:   ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুতির ফলে তিন এবং চার নম্বর লাইনটি বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঘটে এ ঘটনা।

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার ইয়াসবা আক্তার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পরপরই রেল ক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়। গতি কম থাকায় অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি।

আরও পড়ুন


তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নম্বর লাইনটি বন্ধ রয়েছে। তবে এক ও দুই নম্বর লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না।

লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি