ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৫, ১১:৩০ দুপুর

রোজার আগে পণ্যে নতুন করে শুল্ক বসছে না: অর্থ উপদেষ্টা

সংগৃহীত,রোজার আগে পণ্যে নতুন করে শুল্ক বসছে না: অর্থ উপদেষ্টা

আসন্ন রমজানের আগে আমদানি করা কোনো পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আরও পড়ুন

অর্থ উপদেষ্টা বলেন, ‘বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে। খুচরা পর্যায়ে বেশি মনিটরিং করতে হবে। রোজার আগে আর নতুন করে কোনো পণ্যে শুল্ক আরোপ করা হবে না।’
 
চালের বাড়তি দাম প্রসঙ্গে সালেহউদ্দিন বলেন, ‘সব ধরনের চালের দাম বাড়েনি। চালের একটি ধরনের দাম বেড়েছে, সেটি সরবরাহ পদ্ধতির কারণে হচ্ছে।’
 
চাল আমদানি বন্ধ হবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে না। তাদের অ্যাকাউন্টও বন্ধ হবে না।’
 
যেখান থেকেই সম্ভব চাল আমদানি করে মজুত বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর-বগুড়াসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ