ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৫, ১১:১৯ দুপুর

খালেদা জিয়ার লন্ডন সফর

দীর্ঘ ৭ বছর পর ছেলের দেখা পাবেন খালেদা জিয়া

সংগৃহীত,দীর্ঘ ৭ বছর পর ছেলের দেখা পাবেন খালেদা জিয়া

দীর্ঘ ৭ বছর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয় নি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে এবার সব ঠিক থাকলে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে কাতার হয়ে লন্ডন যাবেন তিনি। 

এই সফরের মধ্য দিয়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে যাওয়ার জন্য আজ রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন খালেদা জিয়া। রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে যাবতীয় কার্যক্রম শেষ করে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো আধুনিক সুবিধা সম্বলিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওয়ানা হবেন।

আরও পড়ুন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন যান খালেদা জিয়া। ওই সময় সেখানে একটি ঈদও উদযাপন করেন তিনি।

খালেদা জিয়ার সফরসঙ্গী তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে রিসিভ করতে আসবেন বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী এবং লন্ডন বিএনপির নেতারা। বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসা চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি