ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৫, ১০:১২ দুপুর

দেশ ও মানুষের মঙ্গলে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: জিএম কাদের

সংগৃহীত,দেশ ও মানুষের মঙ্গলে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: জিএম কাদের

দেশ ও মানুষের মঙ্গলের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

লন্ডন যাত্রায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভকামনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে যাত্রার প্রাক্কালে মঙ্গলবার (৭ জানুয়ারি) এক শুভ কামনা বার্তায় এ মন্তব্য করেন তিনি।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারবর্গ এবং বেগম খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি।
 
শুভ কামনা বার্তায় জিএম কাদের বলেন, দেশের রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ। দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতা জরুরি। আল্লাহর রহমতে চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬