ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৫, ১০:০৫ দুপুর

স্বামীর মরদেহ ফেলে স্ত্রী,শ্যালিকা ও ভায়রার পালায়ন

স্বামীর মরদেহ ফেলে স্ত্রী,শ্যালিকা ও ভায়রার পালায়ন

নিউজ ডেস্ক: গোপালগঞ্জ সদরে উপজেলার কাজুলিয়া এলাকার সামিউল মেম্বারের বাসা থেকেঘর থেকে শুকুর শেখ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

 সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুকুর শেখ উপজেলার রায়পাশা এলাকার নাছির শেখের ছেলে। তিনি দীর্ঘদিন স্ত্রীসহ ওই বাড়িতে ভাড়া থাকতেন। এছাড়াও পাশের রুমে ভাড়া থাকতেন নিহত শুকুরের শ্যালিকা ও ভায়রাভাই। ঘটনার পর থেকে তারা সবাই পলাতক রয়েছেন।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, খবর নিয়ে জানতে পেরেছি ওই ঘরের পাশের রুমে নিহতের শ্যালিকা ও ভায়রাভাই ভাড়া থাকতেন। এ ঘটনার পর থেকে স্ত্রী, শ্যালিকা ও ভায়রাভাই কাউকে পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছেন। মৃত্যুর রহস্য জানতে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা