ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৫, ০৮:০৬ সকাল

প্রধান ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানালেন তিতুমীর শিক্ষার্থীরা

প্রধান ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানালেন তিতুমীর শিক্ষার্থীরা, ছবি: সংগৃহীত

প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করছেন তারা। আন্দোলনের ধারাবাহিকাতায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে মূল ফটকে এই ব্যানার টাঙিয়ে দেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যলয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭টি কলেজের মধ্যে একটি হলো সরকারি তিতুমীর কলেজ। ঢাবি অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছেন। তবে এর মধ্যে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানটিকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করছেন।

আরও পড়ুন

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে কয়েক দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩ ডিসেম্বর কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা