ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জানুয়ারি, ২০২৫ ০৭:১৪ এএম

হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা

হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী তাহসান খান আর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর এখন পুরনো। এবার বিয়ের দু’দিনের মাথায় হানিমুনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তাহসান-রোজা।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্যরা বিয়েতে উপস্থিত ছিলেন। এবার হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তারা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ সময়।

এদিকে তাহসান বিয়ের পরপরই নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘একা ঘর আমার’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিঁথি সাহা। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরায় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। হলুদ পাঞ্জাবিতে তাহসানের ডান হাতের তালুতে দেখা গেল মেহেদির ‘আর’ অক্ষর—তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী

মদিনা গ্রুপের নিয়োগ, ২৫ বছর হলেই আবেদন

জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম

শিল্পকলায় ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও সংগীত পরিবেশনা

বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির

মেহেরপুরে ইয়াবা ও হেরোইনসহ এক ব্যক্তি আটক