ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৫২ সকাল

তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩

তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের তিব্বতে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনেদাঁড়িয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এ ভূমিকম্প আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। 

তিব্বতে ভূমিকম্পের ফলে নেপাল, ভুটান এবং ভারতেও এর কম্পন অনুভূত হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটের দিকে টিনগ্রিতে এ ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তি স্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এ তথ্য জানিয়েছে। চীনের জাতীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতে ভূমিকম্পের আঘাতে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে তিব্বতের ভূমিকম্পের প্রভাব পড়ে নেপালেও, যার মাত্রা ছিল ৭.১। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, নেপালের স্থানীয় সময় ৬.৩৫ মিনিটের দিকে ৯৩ কিলোমিটার দূরে নেপাল-তিব্বত সীমান্তের উত্তরপূর্বাঞ্চলের লোবুচে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রসঙ্গত, নেপাল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পন প্রবণ এলাকায় অবস্থিত। কারণ দেশটিতে ভারত ও ইউরেশিয়ান টেকটকিন প্লেটের সংঘর্ষ হয়। আর এত প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা