ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জানুয়ারি, ২০২৫ ১১:৩৪ এএম

জন্মদিনে কেন মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হয় ? 

সংগৃহীত,জন্মদিনে কেন মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হয় ? 

জন্মদিনে কেকের উপর মোমবাতি বসিয়ে জ্বালানোর রীতি এখন গোটা বিশ্বেই। প্রায় সবাই এই বিশেষ দিনটিকে এই ভাবেই উদযাপন করে।

কিন্তু ভেবে দেখেছেন কি, কেন জন্মদিনে মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হয় ? কেন একটানা জ্বালিয়ে রাখা হয় না ?

এই রীতি প্রথম শুরু হয়েছিল 'ইডিয়াড'-র দেশে। কেকের উপর মোমবাতি জ্বালিয়ে তা নিভিয়ে দেওয়া রীতি প্রথমে শুরু হয়েছিল প্রাচীন সভ্যতা দেশ গ্রিসে। প্রাচীনকালে গ্রিকরা প্রায় চাঁদের মতো গোল আকৃতি দিয়ে কেক বানাত। সেই কেকটা বানানো হতো চাঁদের দেবী আর্তেমিসের জন্য। শত শত বছর আগেও, এদেশের মানুষ কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে তাঁদের উপাসনালয়ে যেত।

সেখানে গেলেই এখানকার মানুষ কেক কাটত এবং ঠিক তার আগে মোমবাতিও নিভিয়ে দিত। গ্রিসের লোকেরা বিশ্বাস করতেন যে মোমবাতি থেকে নির্গত ধোঁয়া ঈশ্বরের কাছে যায়। আর্তেমিসের জন্মদিন উপলক্ষে তার জন্য তৈরি করা কেকটা যেন চাঁদের মতো জ্বলজ্বল করে, সে জন্য কেকের গায়ে অনেকগুলো জ্বলন্ত মোমবাতি বসিয়ে দেওয়া হতো। গ্রিকরা মনে করত, ওপর থেকে আর্তেমিস তাদের কেকটাকে দেখতে পাচ্ছেন। এরপর সবাই মিলে প্রার্থনা করে ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দিত। আর ভাবত যে সেই মোমবাতির ধোঁয়া তাদের প্রার্থনা নিয়ে দেবতার কাছে চলে যাচ্ছে।  এই অবস্থায় এখানকার মানুষ এই প্রথা চালু করেছিল।

আরও পড়ুন

শোনা যায়, কেকের উপর প্রথম মোমবাতি স্থাপন করা হয়েছিল ১৭৪৬ সালে গ্রীসে। এই দিনটি ছিল একজন মহান সমাজ সংস্কারকের জন্মদিন।

তারপর থেকেই এখানে কেক কাটার আগে মোমবাতি নেভানোর রীতি শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নেতানিয়াহুর

বেলজিয়ামের জালে মিশরের গোল

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প

আর্জেন্টিনার মতো উরুগুয়েকেও হারাতে চায় সৌদি আরব

দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার