ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৫, ১০:০০ দুপুর

মেক্সিকোতে বারে বন্দুক হামলায় নিহত ৭

মেক্সিকোতে বারে বন্দুক হামলায় নিহত ৭, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বারে অতর্কিত হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত সাজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ রোববার (৫ জানুয়ারি)  এই তথ্য জানিয়েছেন। 

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাবাসকো রাজ্যের ভিলাহারমোসা শহরে শনিবার রাতে এই সহিংসতার ঘটনা ঘটে। অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে। মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় আরও জানায়, ভিডিও ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে। সেইসঙ্গে যৌথ টহল চালানো হচ্ছে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা পাঁ চজন হলেও তাবাস্কোর পাবলিক প্রসিকিউটর অফিস পরবর্তী সময়ে জানিয়েছে, হামলায় আরও দুইজন মারা গেছে। বারটি অবৈধভাবে চালানো হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।   

আরও পড়ুন

স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, অজ্ঞাত বন্দুকধারীরা ‘লা কাসিতা আজুল’ নামে পরিচিত বারে ঢুকে গ্রাহকদের ওপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী