ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৫, ০৯:২৮ সকাল

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কারাগারে ২ 

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কারাগারে ২ 

নিউজ ডেস্ক:   শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের মালত কান্দি এলাকা থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অপরাধে রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বি ও নাদিম ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার চরভাগা ইউনিয়নের মালত কান্দি এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছিল। এমন সংবাদ পেয়ে রোববার দিনগত রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামের দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সময় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ