ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৫, ০৮:৪২ সকাল

বিএফডিসিতে শ্রদ্ধায় সিক্ত প্রবীর মিত্র

বিএফডিসিতে শ্রদ্ধায় সিক্ত প্রবীর মিত্র, ছবি: হোসাইন আহমেদ

বিনোদন ডেস্ক : বিএফডিসিতে আজ সোমবার (৬ জানুয়ারি) অভিনেতা প্রবীর মিত্রের স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনে সহকর্মীরা। সবার শ্রদ্ধা নিবেদন শেষে প্রবীর মিত্রর জানাজা শুরু হয় বেলা ১টা ৪০ মিনিটে। এরপর দ্বিতীয় জানাজা চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

প্রয়াত এ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন-মিশা সওদাগর, আলমগীর, সুব্রত, বাপ্পী চৌধুরী, মেহেদী প্রমুখ। তাকে আরও শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা।

আরও পড়ুন

বিএফডিসিতে শ্রদ্ধায় সিক্ত প্রবীর মিত্র, ছবি: হোসাইন আহমেদ 

রোববার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্র। তার বয়স হয়েছিল ৮৩ বছর। প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে-মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী