বগুড়া ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম, সেক্রেটারি হাবিবুল্লাহ খন্দকার
মফস্বল ডেস্ক: ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।
০৫ জানুয়ারি, রবিবার সিরাজগঞ্জের এক মিলনায়তনে ছাত্রশিবির বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা শহর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্তদের সভাপতি হিসেবে ঘোষণা করেন ।সর্বাধিক ভোটপ্রাপ্তিতে রেজওয়ানুল ইসলাম’কে বগুড়া শহর , মোঃ শামীম রেজা’কে সিরাজগঞ্জ শহর এবং ফিরোজ হোসেন’কে পাবনা শহর সভাপতি নির্বাচিত করা হয় ।পরে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম নবনির্বাচিত সভাপতিদের শপথবাক্য পাঠ করান।
আরও পড়ুনসদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতিবৃন্দ শাখা সেক্রেটারিদের মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন। বগুড়া শহর শাখার সভাপতি রেজওয়ানুল ইসলাম সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি পদে হাবিবুল্লাহ খন্দকার’কে মনোনীত করেন । খবর বিজ্ঞপ্তি ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774471188.jpg)