ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৭ দুপুর

বগুড়ার শেরপুরে স্কুল বাস ও ট্রাকের সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ২০

বগুড়ার শেরপুরে স্কুল বাস ও ট্রাকের সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ২০, প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে স্কুল বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৬ শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন। আজ রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহিপুর বাজার এলাকায় সামিট স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সামিট স্কুল এন্ড কলেজের বাস শহরের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করার সময় একই দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাক (ঢাকা-মে-উ-১৪-৩৩৫৪) শিক্ষার্থীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটির মধ্যে থাকা ১৬ শিক্ষার্থী, চালক, হেলপার ও অভিভাবকসহ ২০ জন আহত হন।

আহতরা হলেন, ৯ম শ্রেণির অথৈ, আলো খাতুন ও তার মা, প্রমিত, ৮ম শ্রেণির সজিব, দোয়া খাতুন, খাদিজা খাতুন, কুলছুম আক্তার, ৭ম শ্রেণির অনিক হোসেন, শিশির, সিয়াম হোসেন, ৬ষ্ঠ শ্রেণির জান্নাতী আক্তার, সামিয়া আক্তার, তমালিকা, নুসরাত আকতার, মৌ আক্তার, গাড়ির চালক ও হেলপার।

আরও পড়ুন

শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসার নুরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানি নিহত

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ

ইরান থেকে মিসাইল নিক্ষেপ, লেবানন থেকে ইসরায়েলে ছোড়া হলো রকেট

প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা

তামিমের সেঞ্চুরির পর আফিফ-নাহিদের বলে জয় বিসিবি একাদশের

আন্তর্জাতিক নারী দিবস আজ