ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৯ দুপুর

বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে মারধর থানায় অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে মারধর থানায় অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা মা ও তার ছেলেকে মারপিট করেছে মর্মে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বেনজুর রহমান।

অভিযোগে জানাগেছে, আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের বেনজুর রহমানের সাথে হাফিজার রহমান মিন্টুর জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জেরধরে গত শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায়  বেনজুর রহমান ও তার মা বিলকিস নাহার আহত হয়। পরে বেনজুর রহমান বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়া নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা