ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৩:২৮ দুপুর

আবু সাঈদ হত্যায় জড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীর সাজা

আবু সাঈদ হত্যায় জড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীর সাজা

রংপুর প্রতিনিধি :  রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকায় ২৩ শিক্ষার্থীকে এক সেমিস্টার ও ৩৩ শিক্ষার্থীকে দুই সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। এছাড়াও আগে বহিষ্কৃত ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। ১০৯ তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ৩৩ জনকে দুটি সেমিস্টার ড্রপ ও ২৩ জনকে ১ সেমিস্টার ড্রপের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সিন্ডিকেট সভায়।

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের বেশির ভাগই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী। এছাড়া হামলার সাথে জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন

নোটিশের জবাব না আসায় আগামী সিন্ডিকেটের সভায় তাদেরকে পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য বিষয়টি উঠানো হবে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম শওকত আলী। একই সঙ্গে ২০১৮  সালে বিধিমালা অনুযায়ী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ভিসিকে সমর্থন দিয়েছেন সিন্ডিকেট সদস্যরা।

১০৯ তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদ নির্বাচনের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের অভ্যন্তরীণ নির্বাচন হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ তৈরির কমিটিও করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর