ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৯ সকাল

নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে আনসার—ভিডিপি : মহাপরিচালক

নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে আনসার—ভিডিপি : মহাপরিচালক, ছবি: সংগৃহীত

রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আজ রোববার (৫ জানুয়ারি) সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষ্যে জাতীয় সমাবেশের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভিডিপি’র মহাপরিচালক বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের নিজ বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে।’ ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সব স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান। এর আগে গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন তিনি। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। পরে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা