ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৫, ০৩:০৫ দুপুর

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে মুনায়েম শেখ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু মুনায়েম মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামের মনু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল।

আরও পড়ুন

নিহত শিশুর বাবা মনু শেখ জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু মুনায়েম। এসময় সে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি মো. মোস্তফা কামাল জানান, ঢাকপাড় গ্রামে মুনায়েম নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি