ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৫, ০২:৫৩ দুপুর

বগুড়ার সোনাতলায় যমুনা নদীতে নাব্যতা সংকট

বগুড়ার সোনাতলায় যমুনা নদীতে নাব্যতা সংকট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলার যমুনা নদীতে নাব্যতা সংকটে জমিতে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। এছাড়াও শুষ্ক মৌসুমে চরাঞ্চলবাসীকে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়। অপরদিকে কৃষিপণ্য পরিবহন করতে হিমশিম খেতে হয়।

যমুনা নদী ড্রেজিং না করায় নদীর নাব্যতা হারিয়ে ফেলেছে। ফলে বর্ষা মৌসুমে নদী ভাঙন তীব্র আকার ধারণ করে। অপরদিকে শুষ্ক মৌসুমে কৃষক কৃষি কাজে নদী থেকে পানি উত্তোলন করতে পারেন না। নাব্যতা সংকটের কারণে উপজেলার পাকুল্লা ইউনিয়নের মির্জাপুর খেয়াঘাট, তেকানীচুকাইনগর ইউনিয়নের বংশবাড়ি ও পূর্ব সুজাইতপুর খেয়াঘাটসহ বেশ কয়েকটি নৌঘাট বন্ধ রয়েছে।

নৌকার পরিবর্তে এসব নৌরুটে কৃষকরা ঘোড়ার গাড়িতে করে বেশি ভাড়া দিয়ে কৃষিপণ্য পরিবহন করছেন। কেউবা হেঁটে কাঁধে করে কৃষিপণ্য ও পশুখাদ্য পরিবহন করছেন। এছাড়া নাব্যতা সংকটে পুরো যমুনা নদীজুড়ে অসংখ্য ডুবোচরের সৃষ্টি হয়েছে।

এসব ডুবোচরে নৌকা আটকে যাওয়া এখন নিত্যকার ঘটনা। এদিকে যমুনা নদীর নাব্যতা সংকটে উপজেলার একমাত্র ব্যস্ততম তেকানীচুকাইনগর-জামালপুর নৌরুটও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। যমুনা নদীতে পানি না থাকায় যমুনা নদীতে বিশালাকার বেশকিছু চরের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

মির্জাপুর নৌ ঘাটের মাঝি মিলন বলেন, যমুনা নদীতে পানি না থাকায় প্রায় দেড় মাস আগে থেকেই নৌঘাট বন্ধ হয়েছে। বর্তমানে এ নৌরুট দিয়ে যাত্রীরা হেঁটে চলাচল করছেন এবং ঘোড়ার গাড়ি দিয়ে কৃষিপণ্য পরিবহন করছেন।

এ বিষয়ে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, দীর্ঘদিন নদীটি ড্রেজিং করা হয়নি। নদীটি ড্রেজিং করা হলে, চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। পাশাপাশি কৃষকের সকল ধরনের ভোগান্তি দূর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫